সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ
advertisement
শেয়ারবাজার

এস আলম কোল্ড রোলড স্টিলসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানিটির শেয়ার বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি থেকে পরিবর্তন হয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। আজ থেকে এটি কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৬ পয়সায়।

২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫৫ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে সমন্বিত ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা ৬০ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৯ টাকা ১ পয়সা।

এদিকে চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এস আলম কোল্ড রোলড স্টিলসের সমন্বিত ইপিএস হয়েছে ১২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৮ পয়সায়।

ডিএসইতে গতকাল এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারের সমাপনী দর ছিল ৩৩ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২২ টাকা ৮০ পয়সা থেকে ৪২ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ