মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক শেয়ারদর বৃদ্ধি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ১৩৩টির দর কমেছে, ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৮টির লেনদেন হয়নি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ২৮ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯০ পয়সায়। সে হিসাবে পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৫৯ দশমিক ৭৯ শতাংশ।আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৪ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা টাকা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে।যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮.৭১ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.২৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৬.১৫ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৬.১৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৯৯ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ এবং সোনালী লাইফ ইন্সুরেন্সের শতাংশ দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ