মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৩৩ টাকা ৭০ পয়সা বা ৭.৩৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৪২২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ২ বারে ২ লাখ ৬৭ হাজার ১৪২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৬৩ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার। আজ শেয়ারটির দর ১৬ টাকা ৩০ পয়সা বা ৬.১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল কোম্পানি। আজ শেয়ারটির দর ১৯ টাকা ৫০ পয়সা বা ৪.২৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, জেমিনি সী, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডি থাই ফুড, আমরা টেকনোলজি, অ্যাডভেন্ট ফার্মা লুব-রেফ বিডি লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ