সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের সপ্তাহের পঞ্চম বা শেষ কার্যদিবস বূহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে,১৩৫টির দর কমেছে, ১৭১টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩৩ টাকা ৪০ টাকা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস বুধবার প্রগতি লাইফের সর্বশেষ দর ছিল ১২১ টাকা ৩০ পয়সা । এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৫২ বারে ১১ লাখ ৫৯ হাজার ১৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৪৮ বারে ৪৬ হাজার ৩৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। আগের র্কাযদিবসে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে ছিল আজকে দুইয়ে চলে এসেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৮.২২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩২৫ বারে ১ লাখ ১৬ হাজার ৬২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

পদ্মা ইসলামী লাইফ লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৬.৬৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৯৫২ বারে ৯ লাখ ৬৬ হাজার ৫০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।

পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৫.৮৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৯ টাকা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৩১২ বারে ৪ লাখ ৭১ হাজার ৮২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৫.৩৫ শতাংশ, সী পার্ল হোটেলের ৪.৬৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৪.১৭ শতাংশ এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.০২ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ