রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৪২ কোম্পানির ৩৩ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৭৭ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ বাংলা ব্যাংক। আজ কোম্পানিটি ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। আজ কোম্পানিটি ২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, বিএটিবিসি, বিডি ল্যাম্পস, বিকন ফার্মা,বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিএসআেএম স্টিল লিমিটেড, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ফারিইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, কেডিএস অ্যাক্সেসরিজ, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং,ম্যারিকো, মতিন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইড, আরডি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সাউথ বাংলা ব্যাংক, সী পার্ল বীচ, সোনালী পেপার, সাউথইস্ট ব্যাংক,স্কয়ার ফার্মা,তিতাস গ্যাস ও ইয়াকিন পলিমার লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ