রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

বিদায়ী বছরে বিও হিসাব কমেছে দেড় লাখেরও বেশি

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের মন্দা পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিনিয়োগকারীরা। এর ফলে দেশের পুঁজিবাজারে কমেছে বিও হিসাবের সংখ্যা। গত এক বছরে দেড় লাখেরও বেশি বিও হিসাব কমেছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২১ সালের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। আর বিদায়ী বছরে অর্থাৎ ২০২২ সালের শেষ কার্যদিবস বিও হিসাব দাঁড়ায় ১৮ লাখ ৬১ হাজার ৩০১টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক লাখ ৭০ হাজার ০৯৮টি বিও হিসাব কমেছে।

২০২১ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টি। ২০২২ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব দাঁড়ায় ১৩ লাখ ৮৯ হাজার ৮৯০টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পুঁজিবাজার থেকে ১ লাখ ২১ হাজার ৮৪৪ পুরুষ বিও হিসাব কমেছে।

২০২২ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব দাঁড়ায় ৪ লাখ ৫৫ হাজার ০২৪টিতে। ২০২১ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ০৭ হাজার ৩১৫টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পুঁজিবাজার থেকে ৫২ হাজার ২৯১ নারী বিও হিসাব কমেছে।

২০২১ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৩৫০টি। আর ২০২২ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব দাঁড়ায় ১৬ হাজার ৩৮৭টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানি বিও হিসাব এক হাজার ৩৭টি বেড়েছে।

বিদায়ী বছর অর্থাৎ ২০২২ সালের শেষ কার্যদিবস দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের এক লাখ ৫০ হাজার ৮৯১টি কমে দাঁড়ায় ১৭ লাখ ৮১ হাজার ৭৯৭টিতে। ২০২১ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৩২ হাজার ৬৮৮টিতে।

২০২১ সালের শেষ কার্যদিবস বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৮৬ হাজার ৩৬১টিতে। বিদায়ী বছর অর্থাৎ ২০২২ সালে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ২৩ হাজার ২৪৪টি কমে ৬৩ হাজার ১১৭টিতে দাঁড়ায়।

সর্বশেষ পাওয়া সংবাদ