রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
শেয়ারবাজার

আরো তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বিডি ল্যাম্পস লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং

বিডি ল্যাম্পস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিডি ল্যাম্পস কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড রেটিংস অনুযায়ী বিডি ল্যাম্পসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‌’এএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি- ২’। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে।


অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পুঁজিবাজারে আরেক তালিকাভুক্ত ট্যানারি শিল্প খাত অ্যাপেক্স ফুটওয়্যার কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে।


জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড রেটিংস অনুযায়ী অ্যাপেক্স ফুটওয়্যারের দীর্ঘমেয়াদী ‌’এএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে।

ভিএফএস থ্রেড ডাইং

পুঁজিবাজারে এরপরের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিংস অনুযায়ী ভিএফএস থ্রেড ডাইংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ৩০ জুন ২০২২ পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ