রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির ১০৯ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৬ লাখ ২১ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৯ কোটি ২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেড। কোম্পানিটি ৩৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। আজ কোম্পানিটি ১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স। আজ কোম্পানিটি ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৯৮ লাখ, বিকন ফার্মা ৭ কোটি ৬৯ লাখ, বেক্সিমকো ১ কোটি ৪৪ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১ কোটি ৩৮ লাখ, ফরচুন সুজ ২ কোটি ১২ লাখ, গ্রামীণফোন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি, নাভানা ফার্মা ১ কোটি ৭৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৭৬ লাখ, সী পার্ল বীচ ৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ