রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (২৯ ডিসেম্বর) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩১ বারে ১৭ হাজার ১২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫২৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কোহিনুর কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা, অগ্নি সিস্টেমস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, অ্যারামিট ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ