রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৯ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আজ লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত পুঁজিবাজারে দরপতনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান বিএসইসির বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের, শিল্পকারখানায় আগুন দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান বিএসইসির

দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (২১ নভেম্বর) এক সতর্কবার্তায় বিএসইসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর।

বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে- এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কমিশন।

একই সঙ্গে এ ধরনের গুজব প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

দেশের পুঁজিবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করেছে কমিশন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ