সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫১টি কোম্পানির ২১ কোটি ৫৬ লক্ষ ৮১ হাজার ৩০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৪৬ কোটি ৬৩ লক্ষ ৫১ হাজার ১৩০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪.৮০ পয়েন্ট বেড়ে ৫৫০৫.৬৪, ডিএস-৩০ মূল্য সূচক ২.৭৫ পয়েন্ট কমে ২০৮৫.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮২ পয়েন্ট কমে ১০৭৪.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মতিন স্পিনিং, রহিমা ফুড, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, ওয়াটা কেমিক্যালস, জিল বাংলা, হাওয়া ওয়েল টেক্সটাইলস, আমরা টেকনোলজিস, এএফসি এগ্রো, আল-হাজ্ব টেক্সটাইল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লংকাবাংলা ফাইন্যান্স, পিপলস লিজিং, ১৫ বছর মেয়াদী বিজিটিবি, ১৫ বছর মেয়াদী বিজিটিবি ২৭/০৪/২০৩৭, বে লিজিং, ইসলামী ব্যাংক, জেনারেসন নেক্সট, আইবিবিএল ২য় চিরস্থায়ী মুদারাবা বন্ড, দি এক্মি ল্যাবরেটরিজ, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৭৩৩,৭২৩,৩৯২,৩৯৪ টাকা।