শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা জারি ভোট শুরু ২১ জানুয়ারি - পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি রায়পুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী ৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭ ময়মনসিংহে বিএনপি ও আ'লীগের সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় ও ট্রেনে নাশকতা
advertisement

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণ ও জনবল সংকট নিরসনে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে মোট ছয়টি বিষয় নিয়ে আলোচনা করতে আগামী রোববার সভা আহ্বান করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে গত মঙ্গলবার জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভবন নম্বর-৩-এর ৩০৩ নম্বর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।

সভায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার জন্য ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৮১৪টি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৫৭৫টি পদ রাজস্বখাতে সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ তিনটি হাসপাতালে মোট ৮ হাজার ১২২টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া দেশের ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য ৪০টি পদ সৃজনের প্রস্তাবও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

অন্যদিকে, দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে পদ সৃজনের বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে রাজস্বখাতে পদ সৃজন গুরুত্বপূর্ণ। প্রস্তাবগুলো সভায় পর্যালোচনার পর পরবর্তী প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার মাধ্যমে পদ সৃজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্র-বাসস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ