বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক
advertisement
শেয়ারবাজার

ইফাদ অটোসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৯২ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ