মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিলিভার বাংলাদেশের পরিচালক পদে শহীদুল ইসলামের নিয়োগ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট, একদিনেই সাড়ে ৩ লাখের বেশি জরিমানা সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলা - সাবেক এডিসি কারাগারে, সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি ওয়াইকেকে বাংলাদেশের রজতজয়ন্তী উদযাপন
advertisement
বিনোদন

মা হারালেন চিত্রনায়িকা পপি

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বুধবার (২৮ অক্টোবর) চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা আজ বুধবার বাদ ফজর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন কিডনি রোগে ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন অবস্থায় রাত ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

হাসপাতালে উপস্থিত তার ছেলে-মেয়ের সিদ্ধান্তে প্রথমে বাদ ফজর নিকেতনের মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং ভ্যান গ্রামের বাড়ি খুলনার উদ্দেশে রওনা হয়েছে। বাদ জোহর তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরিয়ম বেগমকে দাফন করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে বিনোদনজগতের আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। এর মধ্যেই মায়ের মৃত্যুর খবর সামনে আসায় শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। অভিনয় ও নৃত্যগুণে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সামাজিক ও ভিন্নধারার গল্পেও কাজ করেছেন। উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা।

পপির ক্যারিয়ারের উল্লেখযোগ্য ১০ সিনেমা হলো—কুলি, বিদ্রোহ চারিদিকে, কারাগার, মেঘের কোলে রোদ, গঙ্গাযাত্রা, দুই বেয়াইয়ের কীর্তি, লাল বাদশা, চারিদিকে শত্রু, রানী কুঠির বাকি ইতিহাস ও সিটি টেরর। কিন্তু সময়ের পরিক্রমায় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তাঁর নতুন কোনো কাজ কিংবা চলচ্চিত্র অঙ্গনে উপস্থিতির খবরও পাওয়া যাচ্ছে না।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ