শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫৩ পয়সা।
আলোচিত বছর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৩৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৪৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ২৯ পয়সা। আগের বছর এটি ছিল ৩৯ টাকা ২৫ পয়সা।
আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।