রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৫টি কোম্পানির ১৪ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ১০১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে. ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩০ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৯২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮.০৮ পয়েন্ট কমে ৫৪৩২.৫৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৭ পয়েন্ট কমে ২১০১.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯.৭১ পয়েন্ট কমে ১০৬০.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে. লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মতিন স্পিনিং, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক, ফার ক্যামিক্যাল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, লিব্রা ইনফিউশনস, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, পিপলস লিজিং, ইসলামিক ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, মিডল্যান্ড ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- দেশ গার্মেন্টস, মেট্রো স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস, সায়হাম টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আনলিমা ইয়ার্ন, কুইন সাউথ টেক্সটাইল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৭৮৮,৭০৭,৯২৬,০৮৫ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ