শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

ইনটেকের নতুন এমডি কাজী মোহাম্মদ রহমতুল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড তাদের শীর্ষ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনেছে। কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মোহাম্মদ রহমতুল্লাহ। একই সাথে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৩১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্ষদ সর্বসম্মতিক্রমে কাজী মোহাম্মদ রহমতুল্লাহ-কে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অনুমোদন দেয়। আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

এদিকে, একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়, যা ৩০ জুন ২০২৬ তারিখ থেকে কার্যকর হচ্ছে। তাঁর মেয়াদকালে কোম্পানির প্রতি মূল্যবান সেবা এবং অবদানের জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ