সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ৩৩ কোটি ১১ লক্ষ ৩ হাজার ৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১১০ কোটি ৭৪ লক্ষ ৪০ হাজার ৩৮৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৬.০০ পয়েন্ট বেড়ে ৫৬৫২.৮২ ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬৭ পয়েন্ট বেড়ে ২১৩১.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৩৩ পয়েন্ট বেড়ে ১১৪৩.৬৫ পয়ন্টে দাঁড়িয়েছে| লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৩ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, ন্যাশনাল ফীডস, এশিয়াটিক ল্যাব, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, মালেক স্পিনিং, বিডি থাই, এনসিসি ব্যাংক ও প্রগতি ইন্সু:।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি ইন্সু:, সোনারগাঁও টেক্সটাাইল, গ্রীনডেল্টা মি. ফা., আরামিট লি:, ন্যাশনাল ফীডস, প্রভাতী ইন্সু:, বিডি থাই, মালেক স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইয়িং ও সিলকো ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, ইন্টা: লিজিং, প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, আল আরাফাহ ইসলামি ব্যাংক, ফ্যামেলি টেক্স, প্রাইম ফাইন্যান্স, পপুলার লাইফ ১ম মি. ফা., এক্সিম ব্যাংক ১ম মি. ফা. ও জিএসপি ফাইন্যান্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯২৫২৬৭৯৩৩২৫৭.০০।