সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

এইমস বাংলাদেশের এমডি ইয়াওয়ার সায়ীদ আর নেই

দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি) ‘এইমস অব বাংলাদেশ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের আর্থিক খাতের শীর্ষস্থানীয় পেশাজীবী ইয়াওয়ার সায়ীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন ভোরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে তার মৃত্যু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

দেশ-বিদেশে প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবন ছিল ইয়াওয়ার সায়ীদের। তার দূরদর্শী নেতৃত্বে দেশে প্রথম বেসরকারি খাতের মিউচুয়াল ফান্ড চালু হয়। পরবর্তী সময়ে তার পরিচালনায় আরও পাঁচটি মিউচুয়াল ফান্ড গঠিত হয়, যেগুলো স্বচ্ছতা ও সুশাসনের জন্য বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে।

ফান্ড ব্যবস্থাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন নীতিনির্ধারণী কমিটি ও কর্মপরিষদে সক্রিয় ছিলেন। পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব বিধিবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আন্তর্জাতিক অঙ্গনেও ইয়াওয়ার সায়ীদ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অপারেশন ইভ্যালুয়েশন মিশনের স্টাফ কনসালট্যান্ট ও পারফরম্যান্স অডিটর হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বাংলাদেশে অর্থ, শিল্প ও বাণিজ্য খাতের জন্য এডিবির কনসালটেটিভ গ্রুপ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনসহ বিশ্বব্যাংকের বিভিন্ন গবেষণা ও উপদেষ্টা সেবা প্রদান করেছেন।

তার আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এইমস অব বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, ইয়াওয়ার সায়ীদের প্রয়াণ দেশের আর্থিক খাত ও পুঁজিবাজারের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

মরহুমের মরদেহ বাংলাদেশে আনার পর জানাজার তারিখ, সময় ও স্থান যথাসময়ে জানানো হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ