শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

গুলশানে জমি কেনার অনুমোদন পেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জমি কেনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকা-১২১২-এর গুলশান এভিনিউয়ের রোড নং–১১৩, বাড়ি নং–১১০-এ অবস্থিত ১ বিঘা (২০ কাঠা) জমি ক্রয় করা হবে। যেখানে ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয় নির্মাণ করা হবে।

এর আগে একই উদ্দেশ্যে ঢাকার বেরা এলাকায় ৬০ কাঠা (৩ বিঘা) জমি ক্রয়ের একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রস্তাবটি অনুমোদন না দেওয়ায় তা বাতিল করা হয়।

গত ১২ জুন ২০২৪ তারিখে বেরা এলাকায় জমি ক্রয়ের প্রস্তাব বাতিল হওয়ার বিষয়টি নিয়ে ডিএসই একটি সংবাদ প্রকাশ করেছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ