বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড” হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ভারতের ভয়ঙ্কর আগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ 'পুশ ইন' সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান বাজেট ২০২৬-২৭: - ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষণা বৃহস্পতিবার ৬ শিশুর মৃত্যু : - আদ্-দ্বীনের জবাবে সরকার সন্তুষ্ট নয়, শিগগিরই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী কমলো হার্টের রিংয়ের দাম শান্তিরক্ষায় মিশনগুলোকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হতে হবে: প্রধানমন্ত্রী নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

চেয়ারম্যান মাসুদ খান যুক্তরাষ্ট্রে, বিএসইসির দায়িত্বে তানভীর হাবিব

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত কমিশনার তানভীর হাবিব রহমান। বর্তমান চেয়ারম্যান মাসুদ খান দেশের বাইরে অবস্থানকালীন সময়ে তিনি এই দায়িত্ব পালন করবেন। 

 মঙ্গলবার (৯ জুন) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নিয়েছেন।

রবিবার (৭ জুন) বিএসইসি থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বর্তমান চেয়ারম্যান মাসুদ খান তার ছেলের স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ৯ থেকে ২৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। তার এই অনুপস্থিতিকালীন সময়ে কমিশনার তানভীর হাবিব রহমান নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশের অনুলিপি ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তর, এবং বিশেষ সহকারীর (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) দপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। 

ওই দিনই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান এবং কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয় সরকার। একই দিনে তারা বিএসইসিতে যোগ দেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ