মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
নির্বাচিত কলাম

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ১৪তম অংশ

দ্বিতীয় ভাগ।
অষ্টম অধ্যায়।
উদাহরণসহ ডে-বুকে এন্ট্রি দেওয়ার নিয়ম।

এর আগের অধ্যায়ে আমরা দেখেছি মালিকের পরিবারের লোকজন বা কোন কর্মচারী ডে-বুকে এন্ট্রি দিতে পারে। তাদের সবাই যে ডাবল এন্ট্রি সিষ্টেম বোঝে তা নাও হতে পারে। তাই খুব সোজা ভাষায় প্রচলিত মেমোরেন্ডাম বা ডে-বুক কি করে লিখতে হয় তা বলছি:
ধরা যাক: আপনি প্রতিটি ১২ টাকা দরে ২০ টুকরা সাদা সিল্ক কিনেছেন।

এই লেনদেনটা নিচে দেখানো পদ্ধতি অনুসারে মেমোরেন্ডাম বা ডে-বুকে এন্ট্রি দেবেন:

image

বার্গামো, ভিসেঞ্জা, ভেরোনা, পদুয়া, ফ্লোরেন্স বা মন্টুয়া যেখান থেকেই কাপড় কিনি না কেন, কাপড়টা কোথাকার তৈরি তা উল্লেখ করতে হবে। লেনদেনের বিশেষ শর্ত, যেমন- দালালের মাধ্যমে হলে তার নামধাম, নগদে কিম্বা বাকিতে, বিশেষ লেনদেনের ক্ষেত্রে একটা চেক লিষ্ট ব্যবহার করে গুরুত্বপূর্ণ সমস্ত বিস্তারিত তথ্য লিখে রাখা উত্তম। আমদানী করা মাল হলে আপনারা নিশ্চয়ই চাইবেন কবে, কোন জাহাজে মালটা এল, দামটা কি এফওবি না সিআইএফ, কবে পরিশোধ করতে হবে ইথ্যাদি। পরিশোধের তারিখটা বিভিন্ন রকম হতে পারে- যেমন কোয়র্টার ডে, ইষ্টার, ক্রিসমাস বা পুনরাবির্ভাবের দিন অথবা ফসলকাটার দিন বা মেলার দিন। সেটা নির্ভর করে লেনদেনের সময় যা বা যেসব শর্ত ঠিক হয়েছিলো তাই।

মোট কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কোন তথ্য বাদ দেয়া যাবে না। ব্যবসায়ীরা সমস্ত বিস্তৃত তথ্য এমনকি কি কি কথাবার্তা হয়েছিলো তা পর্যন্ত লিখে রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। (পরবর্তী শনিবারের সংখ্যা দেখুন)।

সর্বশেষ পাওয়া সংবাদ