বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
সারাদেশ

বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

নরসিংদী পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর)  বেলা ১১টার দিকে পলাশ থানা পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

এর সোমবার দিবাগত রাতে পলাশের গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুৎতের একটি ˆবদ্যুতিক খুঁটিতে এই বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় ওই খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে তার মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

পলাশ থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যুর ঘটনা ঘটে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ