বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
নির্বাচিত কলাম

কমরেড মেহেদী ছিলেন মানুষের সেবায় নিয়োজিত এক প্রাণ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভাষা সৈনিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা প্রয়াত কমরেড নূরুল হক মেহেদীর স্মরণসভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাজনীতিতে কালো ও বিদেশি প্রভাব মুক্ত বাংলাদেশ গড়ার পুরোধাব্যক্তি, তেল-গ্যাস-বিদ্যু-বন্দর নিয়ে বিদেশি চক্রান্তের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা কমরেড মেহেদী ছিলেন মানুষের সেবায় নিয়োজিত এক প্রাণ। কখনো কোনো ক্ষমতার মোহে নিজেকে আবদ্ধ করেননি তিনি।

সোমবার (১১ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড নূরুল হক মেহেদীর ৬ষ্ট মত্যুবার্ষিকী উপলক্ষ্ নাগরিক স্মরণ মঞ্চ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

স্মরণ মঞ্চের সমন্বয়কারী ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করবেন জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, গরিবী হটাও আন্দোলন সভাপতি ছায়েদুল হক লিটন, সাধারন সম্পাদক মিতু ইসলাম, মো. খায়রুল ইসলাম প্রমুখ।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশপ্রেমিক রাজনিতিক ও গরীব মুক্তি আন্দোলনের নেতা কমরেড নুরুল হক মেহেদী আজীবন দুর্নীতি আর কালো টাকার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। জমিদার পরিবারের একজন সন্তান সারাটা জীবনে কাটিয়ে দিল একটি শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে।

তিনি বলেন, ক্ষমতার রাজনীতি কমরেড মেহেদীকে টানতে পারেনি। মেহনতি মানুষের অধিকার আদায়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ থেকে নিজেকে দূরে সরাতে পারেনি তিনি। সাম্রাজ্যবাদ আর আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রথম সারিতেই থাকতেন তিনি।

এনামুজ্জামান চৌধুরী বলেন, কমরেড মেহেদীর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণীয় নয়। তার চলে যাওয়ায় আমরা হারিয়েছি একজন অভিভাবকে। তিনি যেকোন মুহূর্তে যতই ব্যস্ত থাকতেন তবুও সবার সাথে কুশল বিনিময় করতেন। সব সময় আমাদের খোঁজ খবর নিতেন। কমরেড মেহেদী বাংলাদেশের রাজনীতির এক উজ্জল নক্ষত্র ছিলেন।

হামদুল্লাহ আল মেহেদী বলেন, কমরেড মেহেদী ছিলেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন লড়াকু সৈনিক। কমরেড মেহেদী ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি সাধারণ মানুষের মুক্তির আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে জনগনের মুক্তির আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন কমরেড মেহেদী। দেশের সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয়। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তার সোচ্চার ভূমিকা আজকের প্রজন্মকে লড়াই-সংগ্রামে অনুপ্রাণীত করবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ