মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
রাজনীতি

জামায়াত নেতা আজহারের কারাদণ্ড দুই বছরের কারাদণ্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডবিধির পৃথক দুই ধারায় তাদের মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে এক ধারায় দেড় বছর ও আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাদের দেড় বছর কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

জানা যার, ২০১০ সালে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে আদালত মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ