শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বিএনপি নেতা ইশরাক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ রোববার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন ইশরাক। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে বিএনপির গত বছর ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা নিয়ে ঢাকার বিভিন্ন থানায় করা পৃথক মামলায় ২৯ ফেব্রুয়ারি আগাম জামিন নেন ইশরাক।

যা মঞ্জুর করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদেশে ছয় সপ্তাহের মধ্যে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে ইশরাকের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

বিএনপির ওই মহাসমাবেশ ঘিরে ঢাকার চারটি থানায় করা পৃথক ১২টি মামলায় ইশরাক হোসেন ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান তাঁর আইনজীবী এ কে এম এহসানুর রহমান। পল্টন থানায় করা ছয়টি, রমনা থানার তিনটি, মতিঝিল থানার দুটি ও ওয়ারী থানায় করা একটি—এই ১২টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ