বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
রাজনীতি

আচরণবিধি লঙ্ঘনে ২৫০ প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে মন্ত্রী, সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী ও প্রার্থীর সমর্থকসহ ২৫০ জনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য ২৫০ জনকে শোকজ করেছে অনুসন্ধান কমিটি, তার মধ্যে কমিশনে ১৫৯ জনের রিপোর্ট এসেছে। তার ওপর ভিত্তি করে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের অপরাধ বিবেচনা করে প্রার্থিতাও বাতিল হতে পারে। ২৯ তারিখ থেকে স্ট্রাইকিং ফোর্স নিযুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ