শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
রাজনীতি

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ : নানক

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না, কারণ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।

আজ মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড লালমাটিয়ার বিভিন্ন এলাকাযয় গণসংযোগ করেন নৌকার এই প্রার্থী।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বিএনপি জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। দেশের জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানের মধ্যদিয়ে অপশক্তিকে রুখে দেবে।

এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। সব প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়ী হতে হয়। তাই নির্বাচনের প্রতিযোগিতায় প্রার্থীদের সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান নানক।

নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ। খবর বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ