বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
রাজনীতি

সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে ট্রাক মার্কা প্রতীক আফছার আলী’র নির্বাচনী প্রচারণা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা সদর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আফছার আলী’র ট্রাক প্রতীক নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়, নিউ মার্কেট , খুলনা রোড নারকেল তলা, পাকাপুল, সুলতানপুর বড় বাজার এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশৌল বিনিময় ও লিফলেট বিতরণ করেন পরে বাজারের মোড় নির্বাচনী কার্যলয়ের সামনে এসে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন এ সময় তিনি সাতক্ষীরা সদর উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপনের ঘোষণা দেন। তাকে ভোট দিয়ে সাতক্ষীরাবাসীর সেবা করার সুযোগ চান।

এ সময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান, ইন্জিনিয়ারি সামস্ ইশতিয়াক শোভন ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হামিদ, গোলম আযম, আজাহারুল ইসলাম লাভলু, জামাল হোসেন (জামাল) প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ