শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
রাজনীতি

সেনবাগে বিএনপির অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার (২০ ডিসেম্বার) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলম এমপি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবের হাটে গণসংযোগের সময় তারা যোগদান করেন। এ সময় মোরশেদ আলম এমপি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন-নবীপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক সালা উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেন।

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্থানীয় এমপি মোরশেদ আলমের উন্নয়ন কর্মককান্ডে অভিভূত হয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ