শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

নির্দিষ্ট সংখ্যক আসন পাচ্ছে জাতীয় পার্টি, থাকছে না নৌকার প্রার্থী

কর্পোরেট সংবাদ ডেস্ক :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে আজ বিকেল ৪টার মধ্যে বিস্তারিত জানানো হবে। বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ‘ভাগাভাগি’ বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২শ’ প্রার্থী আছে, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?

ওবায়দুল কাদের বলেন, ‘আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আমরাও প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছি। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যে নির্বাচনে ২ হাজার ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছে- সেটা ভাগাভাগির নির্বাচন নয়।’

আশানুরূপ প্রার্থী না থাকলে জাপার নির্বাচন থেকে সরে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচন চায় না কিন্তু আমরা নির্বাচন চাই। বিএনপির সঙ্গে এটাই আমাদের পার্থক্য। আবর বসন্তের কোনো যৌক্তিক উপাদান নেই বাংলাদেশে।’

ব্রিফিংকালে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজম উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ