শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

কারামুক্ত হয়েই নৌকার প্রার্থী বিএনপি নেতা শাহজাহান ওমর

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপি নেতা শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য ঝালকাঠি-১ এর রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো হয়। যেখানে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (RPO 1972) এর Article-16 (২) ও 16 (৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এলাকায় মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

image-76

অতএব, মুহাম্মদ শাহজাহান ওমরকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে, নাশকতার একটি মামলায় বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের শাহজাহান ওমরকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এরপরই গুঞ্জন ওঠে তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গত ৪ নভেম্বর শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর আসামি পক্ষ জামিন আবেদন করলে গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। সে সময় ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ