বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী’) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বুধবার সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার অফিস কক্ষে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস উপস্থিত হয়ে তৃণমূল আ’লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য ফরম ক্রয় করেন। আগামী কাল বৃহস্পতিবার উপজেলা রিটার্নিং অফিসার বরাবর ফরম জমা দিবেন বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, আওয়ালীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সদস্য শাহাদৎ হোসেনসহ তৃণমূল আ’লীগের দলীয় নেতাকর্মী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ