শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

মৌলভীবাজার আসন-২ (কুলাউড়া) চার জন প্রার্থী

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে অংশ নিতে ৪ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদককে মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপি থেকে সাবেক এমপি এম এম শাহীন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মো. আব্দুল মতিন প্রার্থীতার তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ