শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

মেহেরপুর ২টি আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ও মেহেরপুর -২ আসনে প্রথমবারের মতো নৌকার মাঝি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনে এনিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

অপরদিকে মেহেরপুর -২ আসনে ডাক্তার এএসএম নাজমুল হক সাগর প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

রবিবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ