মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
রাজনীতি

নোয়াখালীর ৬টি আসনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নোয়াখালী জেলা ৬টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে সারাদেশের ৩০০ আসনের সাথে নোয়াখালীর ৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালীতে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মো. মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) একরামুল করিম চৌধুরী,
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।

প্রসঙ্গত, নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তাঁর স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

নৌকার মনোনয়ন পেলেন যারা, দেখে নিন তালিকা

মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব

▐ সর্বশেষ পাওয়া সংবাদ