মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
রাজনীতি

মেহেরপুরে ২টি আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ২৫ জন

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার শেষ সময় অতিবাহিত হয়েছে।

এ সময়ের মধ্যে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে ১১ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে স্থানীয়ভাবে এ তথ্য মিললেও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে এখনও কোন তালিকা পাওয়া যায়নি।

আগামি ২/৩ দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনয়ন প্রত্যাশী এই ২৫ জনের মধ্য থেকে নৌকার মাঝি চুড়ান্ত হবে বলে জানা গেছে।

মেহেরপুর-১ আসনে যে ১১ জন দলীয় মনোনয়ন পেতে ফরম তুলে জমা দিয়েছেন তাঁরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিঁনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলাম, জিয়া উদ্দীন বিশ্বাস (মুজিবনগর), আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীন ও আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুস শুকুর ইমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চাদু (মুজিবনগর) এবং চাঁদবিল গ্রামের অ্যাড. শেখ আমজাদ হোসেন। আমজাদ হোসেন ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।

এদিকে অ্যাড. ইয়ারুল ইসলাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সোমবার পদত্যাগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় দেওয়ার জন্যই পদত্যাগ বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

মেহেরপুর-২ আসনে ১৫ জন মনোনয়ন প্রত্যাশী হলেন- বর্তমান এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম স্বপন, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাজমুল হক সাগর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েল, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, যুবলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আশরাফুল ইসলাম ও রিয়াজ উদ্দীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ