মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
রাজনীতি

আবারও অবরোধের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম দফায় আবারও ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বর (বুধবার) ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

রুহুল কবীর রিজভী বলেন, কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি, সমাবেশে হামলা ও নেতাদের হত্যার প্রতিবাদে, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোট মামলা হয়েছে ১৬টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১৭০০ জনের অধিক নেতাকর্মীকে। মোট আহত ৫০ জনের অধিক। ২৮ অক্টোবরের পর থেকে ১১ হাজার ২৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ২৫০ টিরও অধিক। আহত ৩ হাজার ৯৯৬ জন। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় মারা গেছে ১৩ জন। এর মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) কোনো কর্মসূচি থাকছে না বলেও জানিয়েছে বিএনপি।

উল্লেখ্য, রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এছাড়া কিছু পুলিশ সদস্যসহ কিছু নেতাকর্মী আহত হয়। এর পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি।

এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ