মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
রাজনীতি

দেশ-জাতির স্বার্থে নৌকায় ভোট দিন: মোরশেদ আলম এমপি

নোয়াখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে যে মনোনয়ন পাবে দেশের স্বার্থে, সেনবাগের স্বার্থে, জাতির স্বার্থে জনগণকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার সিলোনিয়া বাজারে এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ৫নং অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগ নৌকা মার্কার সমর্থনে এ পথ সভার আয়োজন করে।

দেশী-বিদেশী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এমপি বলেন, আমাদের বিরুদ্ধে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র হচ্ছে। যারা আমাদের দেশের স্বাধীনতা চায়নি। সবচেয়ে সব ষড়যন্ত্র হচ্ছে নিজের ঘরের মধ্যে ষড়যন্ত্র করা। আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে। আপনি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি।

স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে মোরশেদ আলম বলেন, ড.জামাল সাহেব যখন মনোনয়ন পেয়েছে, তখন এক পার্টি টাকা খরচ করেছে যেন তাকে ভোট না দেয়। তখন আমি সেনবাগে ছিলাম না। এটা আমি খবর পাইছি। এ জাতীয় মন-মানসিকা আপনারা পরিহার করেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আরো বেশি উন্নয়ন হবে।

নেতাকর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদের এমপি হিসেবে গত কয়েক বছর আপনাদের জন্য কাজ করছি। আমি সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি, উন্নয়ন করেছি। এখানে আমি কিলাকিলি, হানাহানি, মারামারি, জমি দখল কিছুই করিনি। আমার আমলে সেনবাগে রাজনৈতিক লাশ পড়েনি। আমি দল চিন্তা করে এলাকায় উন্নয়ন করিনি। দলমত নির্বিশেষে উন্নয়ন করেছি।

অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উল্যার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় পথ সভায় আরও বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির প্রমূখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ