মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
রাজনীতি

সমাবেশস্থলে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টায় বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দেখা যায়, আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত। ছোট ছোট দুটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে গিয়ে থামছে। স্বল্প সংখ্যক লোক জড়ো হয়েছে মঞ্চের সামনে। নেতাকর্মীরা বলছেন দুপুর ২টা সমাবেশ, তাই বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়বে।

এদিকে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এরপর আবারও মঞ্চে তৈরির কাজ শুরু হয়। তার আগে মঞ্চ তৈরির কাজ শুরু করলে পুলিশের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সাংবাদিকদের বলেন, ১১টার পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করবেন। এখন সময়ের অপেক্ষা। আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো। তার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সংবিধান সমুন্নত রেখে গণতন্ত্রের ধারা বিকশিত করতে আমাদের এ সমাবেশ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ