শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

দেশ ছেড়ে পালাতে ওবায়দুল কাদেরের পাসপোর্টের ভিসা রেডি: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাসপোর্টের ভিসা রেডি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশি নির্বাচন এ দেশে আর হবে না উল্লেখ করে রিজভী বলেন, এমন নির্বাচন হতে দেবে না দেশের জনগণ। ইতোমধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের (আওয়ামী লীগের) অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং ওবায়দুল কাদেরসহ আরও অনেকে ইতোমধ্যে পাসপোর্টে ভিসা করে রেখেছেন।

রিজভী আরও বলেন, জবরদস্তি করে আবারও নির্বাচন করবে এটা আর সম্ভব নয়। যে কোনো প্রকারে আবারও নীলনকশার পুলিশি নির্বাচন করতে চাইবে তারা। এবার আর সম্ভব হবে না। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পেরে ভিসা রেডি করে রেখেছেন।

বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, আমরা তলের কোনো কাজে বিশ্বাস করি না। কিন্তু সরকার তলে তলে কাজে বিশ্বাস করে। তাদের দলের সাধারণ সম্পাদক এবং তারা বিভিন্ন দেশের নাম উল্লেখ করে বলেন, সব ঠিক হয়ে গেছে। জনগণের শক্তিতেই এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেওয়ার জন্য বাধ্য করব।

সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার বিবরণ তুলে ধরে রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী গণসমাবেশকে কেন্দ্র করে মোট গ্রেফতার হয়েছেন ৩০০ জনের অধিক নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ