শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

২৮ অক্টোবর পাল্টা কর্মসূচি করবে আওয়ামী লীগ

ঢাকা: আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেদিন বিএনপির মহাসমাবেশের পাল্টা কর্মসূচি পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মহানগর আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ২৮ অক্টোবর আমাদের কর্মসূচি রয়েছে। সেদিন কী হবে, সে বিষয়ে আগামী ২৫ অক্টোবর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি প্রতিনিধি সভা হবে। সেই সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করবেন।

আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন চট্রগ্রামে সুধী সমাবেশ ও জনসভা করবে আওয়ামী লীগ। তবে কেন্দ্রের অধিকাংশ নেতা ঢাকা অবস্থান করবেন। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ