শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সিংগাইরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে খেলাফত মজলিসের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে খেলাফত মজলিস সিংগাইর শাখার আয়োজনে উপজেলা চত্ত্বর মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস সিংগাইর শাখা (পশ্চিম) সভাপতি আলহাজ্ব মাওলানা মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমী।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব জননেতা মুহাম্মদ মুনতাসির আলী, নন্দিত ইসলামিক স্কলার আলোচক ও গবেষক শায়খ মুফতি আলী হাসান উসামা, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদ্বয় এ্যাড.মোহাম্মদ.মিজানুর রহমান ও মুহাদ্দিস মাও.শেখ মুহাম্মদ সালাউদ্দিন।

এতে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বিন আইয়ূবী, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, সিংগাইর উপজেলা (পশ্চিম) সাধারন সম্পাদক মাওলানা মাসুদ, সিংগাইর উপজেলা (পূর্ব) মাওলানা জাহাঙ্গীর হোসাইনসহ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিয়নের কর্মী সর্মথকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ