শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সমস্ত প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা: মির্জা ফখরুল

গাজীপুর প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজে (শেখ হাসিনা) ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সমস্ত প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। পুলিশ দিয়ে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে ভীতির রাজত্বে নিয়ে গেছে। তাই সে যখন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে এদেশের মানুষ হাফ ছেড়ে বাঁচছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীদের প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মা ও ভুত রয়ে গেছে। যারা লুটপাট ও দুর্নীতির রাজত্ব ফিরে পাওয়ার আশায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি ভারতের প্রতি দাবি জানিয়ে বলেন, আপনারা একজন গণহত্যাকারীকে আশ্রয় দেবেন না। সেইসাথে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে তাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল।

মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় এজন্য দ্রুত সংস্কার সম্পন্ন করে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।

শিল্প কারখানায় যাতে কোনো প্রকার অসন্তোষ তৈরি না হয় সেজন্য বিএনপি নেতাকর্মীদের পাহারা দেয়ার পাশাপাশি‌ সরকার মালিক শ্রমিকদের সাথে বসে সংকট নিরসনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

image

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ সঞ্চালনা করেন শ্রমিক নেতা মোঃ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ জাহিদ হোসেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

সমাবেশে মহানগর ও জেলার শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ