শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

শাহজাদপুর পৌরসভা মেয়র পদে বিএনপি নেতা শামীমের আগাম প্রার্থীতা ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শামীম নিজেকে শাহজাদপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদে অবস্থিত তার মেসার্স অভিলাস ডেইরী ফার্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। ১৯৭৯ সালে আমি শাহজাদপুর উপজেলা ছাত্রদলের যথাক্রমে দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়ীত্ব পালন করেছি। এরপর সেচ্ছাসেবক দলেন সভাপতি ও ২০০৩ সালে শাহজাদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এবং ২০০৯ সালে শাহজাদপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ছিলাম। এ সময় আমি দলের জন্য ও নেতাকর্মীদের জন্য ব্যাপক কাজ করেছি। বিএনপির দূর্দিনে নিজের পকেটের টাকা পয়সা খরচ করে দলের কাজ করেছি ও এখনও করছি।

তিনি বলেন, শাহজাদপুর পৌরসভা গঠিত হওয়ার পর প্রথম অনুষ্ঠিত নির্বাচনে আমি নিজেকে প্রার্থীতা ঘোষণা করি। কিন্তু সে সময় শাহজাদপুর উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি আনোয়ার হোসেন মানিক প্রার্থী হওয়ায় বিএনপি নেতৃবৃন্দর অনুরোধে আমি নির্বাচন থেকে সড়ে দাড়াই এবং আনোয়ার হোসেন মানিকের পক্ষে কাজ করি। সেবার মানিক চাচা পরাজিত হন। কিন্তু আমি ওই নির্বাচনে প্রার্থী হলে অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হতে পারতাম।

তিনি আরও বলেন, আগামীতে দেশ স্থিতিশীল অবস্থায় দাড়াবে এবং দেশের জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। আমি সেই নির্বাচনে শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আলোকে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকাবাসির কাছে নিজেকে আগামী শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করছি।

এ সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ