শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

তাড়াশে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রের নির্দশনা অনুযায়ী এবার প্রতিষ্ঠা বার্ষিকী ছোট করে পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে তাড়াশ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

তাড়াশ উপজেলা বিএনপি’ র সভাপতি স. ম. আফছার আলীর নেতৃত্বে দলীয় নেতা- কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

তিনি বলেন, দেশে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হওয়ায় কেন্দ্রে নির্দশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে স্বল্প পরিসরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, উপজেলা বিএনপির সাংগঠনিক প্রভাষক সাইদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম , যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, যুগ্ম আহবায়ক মো. শুকুর মির্জা, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবাযক হাসান খান, সদস্য সচিব হাসান মির্জা প্রমুখ।

image

সর্বশেষ পাওয়া সংবাদ