শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ নেই : আমীর খসরু

কর্পোরট সংবাদ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই। আজ সোমবার (১৯ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আমীর খসরু।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘সাম্প্রতিক পট পরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে কোথায় যাচ্ছে-সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে তাদের পক্ষ থেকে সমর্থন দিতে পারে, কোথায় কোথায় ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন দিলে ভালো হয়-এসব নিয়ে আলোচনা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কী এবং কীভাবে এগুলোকে আবারও সঠিক জায়গায় নিয়ে আসা যায়, এখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে আমাদের রপ্তানি কীভাবে অব্যাহত রাখা যায় এবং সে ক্ষেত্রে তাদের কী করা উচিত- এসব নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়া, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে তাদের সঙ্গে আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই বিষয়টিতে সংস্কারগুলো কীভাবে করা যায়, কীভাবে আমরা আর্থিক খাতে সঠিকভাবে দাঁড়াতে পারি- মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যাতে আগামী দিনে আমরা গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারি।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়েও আলোচনা হয়েছে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত চান কিনা- এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তদন্ত তো অবশ্যই চাই। শুধু এই বিষয়েই নয়, এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা প্রস্তাব করেছি সবাই মিলে এই বিষয়ের উপর কাজ করতে হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

সর্বশেষ পাওয়া সংবাদ