শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে: ফখরুল

কর্পোরট সংবাদ ডেস্ক: শিগগিরই চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা পারেনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তবে নব্য কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

দেশ এখনও ভাসমান অবস্থায় রয়েছে দাবি করে তিনি বলেন, ‘ভারতে অবস্থানকারী শেখ হাসিনা যেকোনো সময় সুযোগ নিতে পারেন। সাম্প্রদায়িক হামলার কথা বলে আরেকটা ষড়যন্ত্র করতে চায় তারা।’

এখন কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ফেরাতে কাজ করবে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে পুরোপুরি গণতন্ত্র অর্জিত হয়নি। একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফেরত আসবে।’

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার খালেদার জিয়ার ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। নেতাকর্মীদের নির্যাতন করেছে।’

অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।

সর্বশেষ পাওয়া সংবাদ