শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

তাড়াশে যুবদলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর তাড়াশে এই প্রথম বারের মতো উপজেলা যুবদল, ছাত্রদল ও সকল পর্যা্ য়ের নেতা- কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনের ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক শান্তি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে (প্রেসক্লাব চত্বর) উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহাদাত হোসেন ফকিরের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেন, প্রমুখ।

দেশের শান্তি- শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে। আ’ লীগের দুঃশাসন আমলে যুবদলের নেতা কর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছে। এখন সময় এসেছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আ’লীগ নেত্রী দেশ ছেড়ে সকল নেতাকর্মীদের এতিম করে পালিয়েছে। যারা দেশে অবস্থান করছে তারাও পালাচ্ছেন। তাদের কোন ছাড় দেয়া হবে না। শান্তি সমাবেশে আ’ লীগ নেতাকর্মীদের মাঠে না এসে ঘরে থাকার আহবান জানান হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ