শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
রাজনীতি

কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি মিছিল

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের একাংশ আয়োজিত শান্তি মিছিল ও পথসভার নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

আয়োজিত শান্তি মিছিল ও পথসভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর তৈয়বুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, কাউন্সিলর আবুল হোসেন ফরাজি, হাবিবুর রহমান, মজিবর রহমানসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠেনর কয়েকশত নেতাকর্মী।

এসময় পথসভায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কোটা আন্দোলনকে ঘিরে জামাত বিএনপির সহিংসতা, অগ্নিসংযোগ করে দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। তাই বক্তারা ছাত্র ছাত্রীদের ঘরে ফিরে যাবার অনুরোধ করেন। কোটা আন্দোলনকে ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ না দেওয়ার অনুরোধ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ